হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬



টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মো. ছানোয়ার হোসেনকে (৫৫) একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তা মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলন চলাকালে ভাটারা থানা এলাকায় সোহেলী তামান্না নামে একজনকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় সোহেলী তামান্না বাদী হয়ে ২০২৫ সালের ৭ জুলাই ভাটারা থানায় মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২২:০৫:৪১   ১৩ বার পঠিত   #  #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ