দিবুর দেয়াল ভেঙে তোরেসের গোলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

প্রথম পাতা » খেলা » দিবুর দেয়াল ভেঙে তোরেসের গোলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
সোমবার, ২০ জুলাই ২০২৬



আর্জেন্টিনাকে হারিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

এমিলিয়ানো (দিবু) মার্তিনেজের একের পর এক দুর্দান্ত সেভে ১০ জনের আর্জেন্টিনা দীর্ঘ সময় লড়াই চালিয়ে গেলেও শেষ রক্ষা হলো না। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতল স্পেন।

নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে সোমবার (২০ জুলাই) ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে একক আধিপত্য দেখিয়ে ১৬ বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তুলল লা রোহা। পুরো ম্যাচে কার্যত দর্শকের ভূমিকায় ছিলেন লিওনেল মেসি ও তার সতীর্থরা।

নির্ধারিত ৯০ মিনিটের সঙ্গে যোগ করা ৯ মিনিট, অতিরিক্ত ৩০ মিনিটের সঙ্গে যোগ করা আরও ১১ মিনিট; সব মিলিয়ে ১৪০ মিনিটের লড়াইয়ে যেন এক প্রকার নিরব দর্শক ছিল আর্জেন্টিনা। শুরু থেকে শেষ পর্যন্ত একক দাপট দেখিয়েছে স্পেন। লা রোহারা যেখানে ২০টি শট নিয়ে ১২টি গোলমুখে রেখেছিল, সেখানে শেষদিকে ৩টি শট নিলেও সেগুলোর কোনোটি লক্ষ্যে রাখতে পারেনি মেসিরা।

কিন্তু এত দাপট দেখালেও জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ইয়ামালদের। কারণ চীনের মহাপ্রাচীর হয়ে আর্জেন্টিনাকে একাই ম্যাচে টিকিয়ে রেখেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো। তবে একের পর এক আঘাতে শেষ পর্যন্ত তার সে দেয়াল ভেঙেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় স্পেন।

১০৬তম মিনিটে স্পেনের হয়ে স্বপ্ন পূরণের গোলটি করেন ফেরান তোরেস। পেদ্রো পোরোর উঁচু ক্রস নিকো উইলিয়ামস হেড করে ফিরিয়ে দিলে দারুণভাবে এসে জোরালো শটে বল জালে পাঠান তোরেস। সেই গোলেই বিশ্বকাপ শিরোপা নিশ্চিত হয় স্পেনের।

গোল হজমের পরও আক্রমণে খুব একটা ছন্দ ফেরাতে পারেনি আর্জেন্টিনা। পুরো ম্যাচে তাদের প্রথম শট আসে ১১৭তম মিনিটে, যখন লিওনেল মেসির দূরপাল্লার প্রচেষ্টা গিয়ে লাগে মিকেল মেরিনোর গায়ে।

শেষ মুহূর্তে অবশ্য সমতায় ফেরার দুটি সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ১২০তম মিনিটে মেসির ছোট ফ্রি-কিক থেকে জুলিয়ানো সিমিওনের নিচু ক্রস অসাধারণভাবে ক্লিয়ার করেন পাও কুবার্সি। যোগ করা সময়ে মেসির কর্নার থেকে ফিরে আসা বলে জুলিয়ানো সিমিওনের শট অল্পের জন্য উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

এর আগে নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। ফলে অতিরিক্ত সময়ের পুরোটা ১০ জন নিয়েই খেলতে হয় লিওনেল স্কালোনির দলকে।

স্পেন প্রথমবার বিশ্ব কাপের স্বাদ পেয়েছিল ২০১০ সালে। সে দলের কেউই নেই বর্তমান দলের সঙ্গে। পুরোপুরি নতুন প্রজন্ম নিয়ে ১৬ বছর পর নতুন ইতিহাস লিখল তারা।

বাংলাদেশ সময়: ৯:০২:১১   ২১ বার পঠিত  




খেলা’র আরও খবর


বিশ্বকাপ জয়ের পরদিনই ফিফা থেকে বড় সুখবর পেল স্পেন
হারের পর আরেক দুঃসংবাদের মুখে আর্জেন্টিনা
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
অবহেলা থেকে অমরত্ব, তোরেসের বিশ্বকাপ জয়ের মহাকাব্য
দিবুর দেয়াল ভেঙে তোরেসের গোলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ট্রাম্পের উপস্থিতি ঘিরে বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা, সব দর্শকের খেলা দেখা নিয়ে সংশয়
লামিনে ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প
কী ঘটতে চলছে ফাইনালে ‘১৯’ ঘিরে মেসি-ইয়ামালের অবিশ্বাস্য কাহিনী
বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের পিটিশনে প্রায় ১ কোটি মানুষের স্বাক্ষর
‘চোরের দলের খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে গুগলে

Law News24.com News Archive

আর্কাইভ