হারের পর আরেক দুঃসংবাদের মুখে আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলা » হারের পর আরেক দুঃসংবাদের মুখে আর্জেন্টিনা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



হারের পর আরেক দুঃসংবাদের মুখে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে স্পেন। তবে উদযাপনের সেই আবহ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাঠেই দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, এই সংঘর্ষে স্পেনের রদ্রি, গাভি ও গার্সিয়াসহ কয়েকজন ফুটবলার আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনাদের আক্রমণের শিকার হন। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী, ম্যাচ রেফারির প্রতিবেদন এবং ভিডিও ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

তদন্তের প্রধান কেন্দ্রবিন্দুতে রয়েছে ম্যাচের শেষ মুহূর্তে ও ম্যাচ পরবর্তী সময়ে ঘটে যাওয়া বেশ কিছু অপ্রীতিকর ঘটনা। এর মধ্যে রয়েছে লিয়ান্দ্রো পারেদেসের লাল কার্ড ও মাঠের পর্যায়ভুক্ত সংঘর্ষ, নাহুয়েল মোলিনার বিরুদ্ধে রদ্রির দিকে ঘুষি মারার চেষ্টার অভিযোগ এবং স্পেনের দানি ওলমোকে ধাক্কা দেওয়ার ঘটনায় সহকারী কোচ রবার্তো আয়ালার ভূমিকা।

এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্প্যানিশ দল যখন ট্রফি উদযাপন করছিল, তখন আর্জেন্টিনার খেলোয়াড়দের একটি অংশের তাদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকার বিষয়টিও ফিফার শৃঙ্খলারক্ষার নীতিমালার আওতায় তদন্ত করা হচ্ছে। পুরো প্রক্রিয়াটি শেষ হতে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা রায় ঘোষণা করতে ফিফার কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১:১৩:৪২   ১১৮ বার পঠিত  




খেলা’র আরও খবর


বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
ফিফার অ্যাকশন শুরু, শাস্তির মুখে আর্জেন্টিনা
সমর্থকদের ভোটে ফিফার ‘সেরা একাদশ’ প্রকাশ, জায়গা পেলেন না ইয়ামাল ও ব্রাজিলিয়ানরা
বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসি এখন কোথায়, মাঠে ফিরবেন কবে
বিশ্বকাপ জয়ের পরদিনই ফিফা থেকে বড় সুখবর পেল স্পেন
হারের পর আরেক দুঃসংবাদের মুখে আর্জেন্টিনা
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
অবহেলা থেকে অমরত্ব, তোরেসের বিশ্বকাপ জয়ের মহাকাব্য
দিবুর দেয়াল ভেঙে তোরেসের গোলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ট্রাম্পের উপস্থিতি ঘিরে বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা, সব দর্শকের খেলা দেখা নিয়ে সংশয়

Law News24.com News Archive

আর্কাইভ