বিশ্বকাপ জয়ের পরদিনই ফিফা থেকে বড় সুখবর পেল স্পেন

প্রথম পাতা » খেলা » বিশ্বকাপ জয়ের পরদিনই ফিফা থেকে বড় সুখবর পেল স্পেন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



বিশ্বকাপ জয়ের পরদিনই ফিফা থেকে বড় সুখবর পেল স্পেন

বিশ্বকাপ জয়ের আনন্দ শেষ হতে না হতেই স্পেন পেল আরও একটি বড় সুখবর। ফিফার হালনাগাদ বার্ষিক র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে সদ্য বিশ্বচ্যাম্পিয়ন লা রোজারা।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্বের স্বাদ পায় স্পেন। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স এবং ফাইনালের জয়ের সুবাদে ফিফা র‍্যাংকিংয়ে ১২১.১৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

এর আগে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা এক ধাপ নিচে নেমে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। বিশ্বকাপের আগে দীর্ঘ সময় ধরে শীর্ষস্থান ধরে রেখেছিল আলবিসেলেস্তেরা।

নতুন র‍্যাংকিংয়ে বড় চমক দেখিয়েছে নরওয়ে। এক লাফে ১২ ধাপ এগিয়ে নিজেদের অবস্থানের বড় উন্নতি করেছে দলটি। অন্যদিকে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোও দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখে উঠে এসেছে ষষ্ঠ স্থানে, যা তাদের ইতিহাসের অন্যতম সেরা র‍্যাংকিং অবস্থান।

তবে বিপরীত চিত্র দেখা গেছে তিউনিসিয়ার ক্ষেত্রে। এবারের তালিকায় সবচেয়ে বড় পতনের শিকার হয়ে ১২ ধাপ নিচে নেমে গেছে তারা। এছাড়া বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট হারিয়েছে পানামা।

বিশ্বকাপ ট্রফির পাশাপাশি ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থান অর্জন স্প্যানিশ ফুটবলের বর্তমান প্রজন্মের সাফল্যের মুকুটে যোগ করেছে নতুন পালক। লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।

সূত্র: ইউরোপ প্রেস

বাংলাদেশ সময়: ১:১৭:১৫   ১১ বার পঠিত  




খেলা’র আরও খবর


বিশ্বকাপ জয়ের পরদিনই ফিফা থেকে বড় সুখবর পেল স্পেন
হারের পর আরেক দুঃসংবাদের মুখে আর্জেন্টিনা
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
অবহেলা থেকে অমরত্ব, তোরেসের বিশ্বকাপ জয়ের মহাকাব্য
দিবুর দেয়াল ভেঙে তোরেসের গোলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ট্রাম্পের উপস্থিতি ঘিরে বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা, সব দর্শকের খেলা দেখা নিয়ে সংশয়
লামিনে ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প
কী ঘটতে চলছে ফাইনালে ‘১৯’ ঘিরে মেসি-ইয়ামালের অবিশ্বাস্য কাহিনী
বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের পিটিশনে প্রায় ১ কোটি মানুষের স্বাক্ষর
‘চোরের দলের খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে গুগলে

Law News24.com News Archive

আর্কাইভ