বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসি এখন কোথায়, মাঠে ফিরবেন কবে

প্রথম পাতা » খেলা » বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসি এখন কোথায়, মাঠে ফিরবেন কবে
বুধবার, ২২ জুলাই ২০২৬



বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসি এখন কোথায়, মাঠে ফিরবেন কবে

বিশ্বকাপ ফাইনালে হারের বেদনা নিয়েই নিজের জন্মশহর রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ব্যক্তিগত বিমানে রোজারিও বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও তিন সন্তান। পরিচয় প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রশাসনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপিকে।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ধূসর রঙের একটি এসইউভিতে করে মেসি রোজারিওর পাশের শহর ফুনেসের একটি সুরক্ষিত আবাসিক এলাকায় প্রবেশ করছেন। রোজারিও সফরে সাধারণত ফুনেসের শহরতলিতে নিজের বাড়িতেই অবস্থান করেন তিনি।

রোজারিওতে মেসির অপেক্ষায় ছিলেন তাঁর বাবা ৬৮ বছর বয়সী হোর্হে মেসি। বিশ্বকাপ চলাকালেই পরিবারটির পক্ষ থেকে জানানো হয়েছিল, অসুস্থতার কারণে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন হোর্হে মেসি।

মেসিকে একনজর দেখতে রাত সাড়ে তিনটার আগেই বিমানবন্দরে জড়ো হতে শুরু করেন সমর্থকেরা। তাঁদের মধ্যে আকাশি-সাদা জার্সিতে দুই শিশুও ছিল, যাদের হাতে ছিল অভ্যর্থনার ব্যানার। একটি ব্যানারে লেখা ছিল: ‘মেসি: তুমি জীবন্ত কিংবদন্তি। আমাদের হৃদয়ে আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। পুরো দেশ তোমাকে ভালোবাসে!’

আর্জেন্টিনা দলের বেশির ভাগ খেলোয়াড় ও কোচ লিওনেল স্কালোনি সোমবার রাতে বুয়েনস এইরেসে পৌঁছান। সেখানে হাজারো সমর্থক করতালি, স্লোগান, পতাকা আর অশ্রুসিক্ত আবেগে তাঁদের স্বাগত জানান।

গত রোববারের বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হেরে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মেসিকে কাঁদতে দেখা যায়। ৩৯ বছর বয়সী এই তারকা সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ৮টি গোল করেন।

এমএলএসের নতুন মৌসুম গত শুক্রবার শুরু হয়েছে। তবে বিশ্বকাপ শেষে অতিরিক্ত বিশ্রাম পাবেন মেসি ও তাঁর আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো দি পল। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টার মায়ামির হয়ে এমএলএসের পরের দুটি ম্যাচে খেলবেন না তাঁরা।

আগামী বুধবার শিকাগো ফায়ারের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে তাঁদের মাঠে নামার সম্ভাবনা নেই। ২৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এমএলএস অল-স্টার ম্যাচেও তাঁদের দেখা যাবে না।

বাংলাদেশ সময়: ১৫:০৭:২২   ২৯৬ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা
বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ
৭ বছর পর মরুর বুকে ত্রিদেশীয় ওয়ানডে: পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, শক্ত চ্যালেঞ্জে আফগান-জিম্বাবুয়ে
নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
মেসির সামনে তিন লক্ষ্য, ইতিহাস গড়ার হাতছানি
বিদায়ের আগে রিভার প্লেটের সম্মানসূচক সদস্য হলেন মেসি
মেসির বিদায়বেলায় নেইমারের আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সি ছিল আমার স্বপ্ন ও জীবন: মেসি
২০ কোটি টাকা ব্যয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রাপ্তি মাত্র এক টুকরো তামা
আজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর ১০ নতুন নিয়ম

Law News24.com News Archive

আর্কাইভ