সচিবালয় থেকে গাড়ি চালিয়ে আগারগাঁও গেলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » রাজধানী » সচিবালয় থেকে গাড়ি চালিয়ে আগারগাঁও গেলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬



সচিবালয় থেকে গাড়ি চালিয়ে আগারগাঁও গেলেন প্রধানমন্ত্রী

সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে আগারগাঁও ‘বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ একটি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় গাড়িতে পাশের সিটে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে রওনা দিয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং থেকে পাঠানো এক ভিডিওতে দেখা যায়, সন্ধ্যার পর সচিবালয়ের অফিস থেকে বের হন প্রধানমন্ত্রী। এরপর স্ত্রীকে পাশের সিটে বসিয়ে নিজেই বসেন ড্রাইভিং সিটে। দক্ষ হাতে গাড়ি চালিয়ে রওনা হন চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্দেশে। পথে সিগন্যাল মেনে যানজটে আটকা পড়ে প্রধানমন্ত্রীর গাড়ি। এসময় আশপাশের যানবাহনে থাকা যাত্রীরা হাতের ইশারায় তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের অভিবাদন জানান।

প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন তারেক রহমান। এর আগে গত বছর লন্ডনে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও মা বেগম খালেদা জিয়াকে হিথ্রো বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে নিজের বাসভবনে নিয়ে যান তারেক রহমান।

গাড়িবহর থামিয়ে রোগীর অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসা থেকে সকালে রওনা হয়ে এক্সপ্রেসওয়ের পথে কারকাওয়ার বাজারের কাছে পথ দিয়ে চলার সময়ে হঠাৎ প্রধানমন্ত্রী গাড়ির লুকিং গ্লাসে দেখেন যে, বহরের পেছনে একটি অ্যাম্বুলেন্স রয়েছে। ইতস্তত করছেন, এগুবে কি এগুবে না। প্রধানমন্ত্রী এটা দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে নির্দেশ দেন যেন, দ্রুত অ্যাম্বুলন্সেটি যেতে দেয়া হয়। প্রধানমন্ত্রীর এই নির্দেশে বহর থামিয়ে অ্যাম্বুলন্সটি যেতে পথ করে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ০:০০:২৭   ১৯৯ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রাজস্ব ফাঁকির অভিযোগ: প্রকৃত তথ্য গোপন করে টোল আদায়ের দাবি
হাতিরঝিলের পানি গোলাপি হওয়ার কারণ খুঁজছে বুয়েট
ব্লাজা লিগ্যাল ক্যারিয়ার সামিট ২০২৬ অনুষ্ঠিত
মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা
সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে
ঢাকা দক্ষিণে ই-রিকশা নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু
ঢাকার বাতাসে চরম দূষণ, একিউআই ৫১৬
ঢাকার তিন এলাকায় নিষিদ্ধ সংগঠনের ১০ নেতা-কর্মী আটক
মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি ও রামদা প্রদর্শন, চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ
শ্রম অসন্তোষ না কমলে রোববার থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভারে কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ-র

Law News24.com News Archive

আর্কাইভ