হাতিরঝিলের পানি গোলাপি হওয়ার কারণ খুঁজছে বুয়েট

প্রথম পাতা » প্রধান সংবাদ » হাতিরঝিলের পানি গোলাপি হওয়ার কারণ খুঁজছে বুয়েট
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



রাজধানীর হাতিরঝিলের একাংশের পানি গত দুই সপ্তাহের বেশি সময় ধরে গোলাপি রং ধারণ করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। হাতিরঝিল তত্ত্বাবধানকারী সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পানির এই রং পরিবর্তনের কারণ উদ্‌ঘাটনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের সহযোগিতা নিচ্ছে।

হঠাৎ পানিতে এই রং কেন এল, কোত্থেকে এল, সেটার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। এ রহস্য উদ্‌ঘাটন করতে আমরা বুয়েটের সহযোগিতা নিচ্ছি।

রাজউকের প্রশাসন ও অর্থ শাখার সদস্য মো. শাহিনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক আয়শা শারমিন জানান, ৩ নভেম্বর সংগৃহীত পানির নমুনার প্রাথমিক পরীক্ষায় পানির গুণগত মান খারাপ পাওয়া গেছে। গবেষক দল পানিতে কিছু নতুন ব্যাকটেরিয়ার উপস্থিতি পেয়েছে। অধ্যাপক আয়শা শারমিন বলেন,

বুয়েটের গবেষক দল হাতিরঝিলের পানিতে কিছু নতুন ব্যাকটেরিয়া পেয়েছেন। পানির গোলাপি রঙের পেছনে তিন ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি সন্দেহ করা হচ্ছে।

তিনি আরও জানান, পানিতে ফসফেট ও নাইট্রেটের পরিমাণ অনেক বেশি। পানির গন্ধ কমাতে চুন ব্যবহারের ফলে পিএইচ (pH) বেড়ে গেছে। এই অবস্থায় পার্পল সালফার ব্যাকটেরিয়া, পার্পল নন-সালফার ব্যাকটেরিয়া অথবা সায়ানো ব্যাকটেরিয়ার জন্ম হতে পারে, যা রঞ্জক পদার্থ তৈরির মাধ্যমে পানির রং গোলাপি করতে পারে। চলতি মাসের শেষের দিকে বুয়েট গবেষণার বিস্তারিত ফলাফল রাজউকের কাছে জমা দেবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ৮:৫৪:৫৩   ৩৩ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে পঞ্চম স্থানে মরক্কো
মাতুয়াইলে দেড় একরের নতুন খেলার মাঠ নির্মাণের ঘোষণা
বরিশাল বিশ্ববিদ্যালয় তিন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর কার্যালয়ে নিল ছাত্রদল, পরে পুলিশে সোপর্দ
রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজে-র রায় বৃহস্পতিবার
গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: মারজিয়া খন্দকার রিমির জামিন, আয়াসের জামিন নামঞ্জুর
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
মশাল মিছিলের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ