ঢাকার বাতাসে চরম দূষণ, একিউআই ৫১৬

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকার বাতাসে চরম দূষণ, একিউআই ৫১৬
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬



ঢাকায় বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সোমবার সকালে বিশ্বের ১২৬টি প্রধান শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকা তৃতীয় অবস্থানে ছিল। সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর বায়ুর মান সূচক (একিউআই) ছিল ২২৩, যা আইকিউএয়ারের শ্রেণিবিন্যাস অনুযায়ী ‘খুব অস্বাস্থ্যকর’। গতকাল রোববার একই সময়ে এই মান ছিল ২০৬। চলতি বছর এটিই সর্বোচ্চ দূষণের মাত্রা।

রাজধানীর গড় বায়ুর মানের চেয়ে সাভার ও গাজীপুরের পরিস্থিতি আরও খারাপ। সাভারের বায়ুর মান ২২৯ এবং গাজীপুরের ২৫২ রেকর্ড করা হয়েছে। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (৩১৬) এবং দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা (২৪৬)।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার গুলশান লেক পার্ক এলাকায় বায়ুর মান ৫১৬ রেকর্ড করা হয়েছে, যা ‘বিপজ্জনক’ বা ‘হ্যাজার্ডাস’ পর্যায়। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকে ৪৬৫, বাড্ডা প্রগতি সরণিতে ৪৪৭ এবং গুলশান-২–এর রব ভবনে ৩৫৫ একিউআই রেকর্ড করা হয়েছে।

ঢাকার বাতাসে প্রধান দূষক হিসেবে রয়েছে অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম ২.৫। সকাল ৮টার দিকে এর ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ১৩০ দশমিক ৮ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বার্ষিক নির্দেশক মানের তুলনায় ২৬ দশমিক ২ গুণ বেশি।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের কারণে শ্বাসতন্ত্রের সমস্যা, হৃদ্‌রোগ, স্ট্রোক ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে। শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা হৃদ্‌রোগে আক্রান্তদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতে বাইরে শরীরচর্চা এড়িয়ে চলা, ঘরের দরজা-জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে ভালো মানের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১২   ১৮ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ঢাকা দক্ষিণে ই-রিকশা নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু
পিলখানা হত্যা মামলার সাক্ষীদের গুম ও মৃত্যুর অনুসন্ধানী প্রতিবেদন ট্রাইব্যুনালে নথিভুক্ত
হাতকড়া ছাড়া জিয়াউল আহসানকে আদালতে নেওয়ায় সংসদে ক্ষোভ, যা বললেন আইনমন্ত্রী
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে
তেজগাঁওয়ে দেড় কোটি টাকার বৈদেশিক মুদ্রা ডাকাতি: ৫ জনের রিমান্ড
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কথিত পীর সোহেল রানা কারাগারে
সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী খেলাধুলার নির্দেশ মাউশির
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন শুরু
হেলথ ওয়াচের প্রতিবেদন চিকিৎসা খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে হেলথ ওয়াচের প্রতিবেদন

Law News24.com News Archive

আর্কাইভ