শাহবাগে গ্রেপ্তার ঢাবি ছাত্রলীগ নেতাসহ দুজন কারাগারে

প্রথম পাতা » রাজধানী » শাহবাগে গ্রেপ্তার ঢাবি ছাত্রলীগ নেতাসহ দুজন কারাগারে
শনিবার, ২ মে ২০২৬



শাহবাগে গ্রেপ্তার ঢাবি ছাত্রলীগ নেতাসহ দুজন কারাগারে

রাজধানীর শাহবাগে নিষিদ্ধ সংগঠনের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ছাত্রলীগ নেতা ফারহান তানভীর নাছিফ ও তার সঙ্গে থাকা মাইক্রোবাসচালক রুবেল মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তার ফারহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

শনিবার (২ মে) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই আসামিকে গ্রেপ্তারের পর আদালতের হাজতখানায় এনে রাখা হয়।

জামিন শুনানি না হওয়ায় তাদের আদালতে তোলা হয়নি। শুনানির জন্য আদালত আগামীকাল (রবিবার) দিন ধার্য করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ফারহান তানভীর নাছিফ (২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ২০৯ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও সংগঠনের কার্যক্রম সচল রাখতে তিনি নেতা-কর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, আজ শনিবার ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ সংগঠনের ২০-২৫ জন নেতা-কর্মী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে জড়ো হয়। এ সময় তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ‘কালো আইন’ বাতিলের দাবিতে উসকানিমূলক স্লোগান দিচ্ছিল। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে নাছিফ ও রুবেলকে একটি মাইক্রোবাসসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২০-২৫ জন পালিয়ে যায়। ​এ ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

আজ দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান। আটক রাখার আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম গতিশীল করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে উসকানিমূলক স্লোগান দিচ্ছিল। তাদের জামিন দিলে স্থায়ীভাবে পলাতক হওয়ার সম্ভাবনা থাকায় এবং তদন্তের স্বার্থে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ছাড়া মামলার রহস্য উদঘাটনে আসামিদের পুলিশ রিমান্ডে নেওয়ার প্রক্রিয়াও প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২২:৫৩:১৮   ১০০ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই ত্রিবেদী-গর সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সফরের অধীর অপেক্ষায় ভারত
শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকী
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪২
ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় মিলল ফিঙ্গারপ্রিন্টে
জবি শিক্ষার্থী অথৈর আত্মহত্যা: অভিযোগপত্রে প্রেমিকের ‘মানসিক নিপীড়নের’ অভিযোগ
গত কয়েক মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী
মাসুদ সাঈদী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি
শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, এখন বিচার দাবি করা হাস্যকর: রাশেদ খাঁন

Law News24.com News Archive

আর্কাইভ