কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেয়ার পরিকল্পনা ভারতের

প্রথম পাতা » আন্তর্জাতিক » কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেয়ার পরিকল্পনা ভারতের
শনিবার, ২ মে ২০২৬



বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেয়ার পরিকল্পনা ভারতের

আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেয়া শুরু করবে ভারত। শনিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অতীতের তিক্ত সম্পর্ক থেকে বের হয়ে আসার পদক্ষেপ নিয়েছে দিল্লি ও ঢাকা। ইতিমধ্যে বাংলাদেশ ভারতীয়দের সব ক্যাটাগরির ভিসা দেয়া শুরু করেছে। এখন আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেয়া শুরুর পরিকল্পনা করছে ভারত।

উভয় দেশ পূর্ণ ভিসা সেবা শুরুর জন্য প্রথম ধাপ গ্রহণ করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। খবরে বলা হয়, গত মাসে যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে যান তখন তার উত্থাপন করা প্রধান ইস্যুগুলোর মধ্যে একটি ছিল ভিসা।

তিনি জানান, যখন বাংলাদেশ ভারতীয়দের সব ধরনের ভিসা দিচ্ছে, তাই ভারতও যেন দ্রুত একই ব্যবস্থা গ্রহণ করে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, গত বছর ডিসেম্বরে আমাদের কিছু ভিসা কেন্দ্রে সেবা বন্ধ করে দিতে হয়, ফেব্রুয়ারিতে সেগুলো আবার কার্যক্রম শুরু করেছে।

ভারতের সূত্রগুলো বলেছে, গত বছর নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশিদের জন্য ভিসাসেবা ব্যাপকভাবে ব্যাহত হয়, তবে পুরোপুরি এটি বন্ধ ছিল না। চিকিৎসা ও পরিবারের সংকট সংক্রান্ত ভিসা দেয়া হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, পর্যায়ক্রমে ভারতীয় ভিসা কার্যক্রম পুনরায় চালু করার প্রচেষ্টা চলছে।প্রতিবেদনে বলা হয়, ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকায় দায়িত্ব গ্রহণ করছেন। আশা করা হচ্ছে, ভারতও দ্রুত বাংলাদেশিদের জন্য পুরোদমে ভিসা পরিষেবা পুনরায় চালু করবে।

বাংলাদেশ সময়: ২২:৫০:৫৫   ৯৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ