ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬



ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ইরানের তেল শিল্পে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৫ এপ্রিল) মার্কিন অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। পেট্রোলিয়াম পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ হোসেইন শামখানির নেটওয়ার্কের অধীনে থাকা দুই ডজনেরও বেশি ব্যক্তি, কোম্পানি এবং জাহাজের ওপর এই বিধিনিষেধ জারি করা হয়েছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ‘ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক চাপ বৃদ্ধির কৌশলের অংশ হিসেবে শামখানি পরিবারের মতো শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠদের লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার অভিযোগ, তারা ইরানের সাধারণ জনগণের ক্ষতির বিনিময়ে লাভবান হচ্ছে।

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ইরান যখন হরমুজ প্রণালিকে ‘জিম্মি’ করার চেষ্টা করছে, তখন তাদের রাজস্ব আয়ের সক্ষমতা কমিয়ে দিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিনের তালিকায় সৈয়দ নাইমাই বদরুদ্দিন মুসাভি নামের এক ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন দাবি অনুযায়ী, তিনি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-র অর্থদাতা।

উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালিতে কার্যত অবরোধ তৈরি করেছে। পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ জারি করেছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৫৭   ২৭১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে গোলাম মোর্তোজার মেয়াদ এক বছর বাড়ল
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইয়েমেন-সৌদি সংঘর্ষ ও হরমুজে তেলবাহী জাহাজে আগুন
এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়লেন সৌদির দৃষ্টিপ্রতিবন্ধী রাশাদ নাকিব
কারাগারে জীবন নিয়ে শঙ্কিত ইমরান খান, জরুরি চিকিৎসার আবেদন
রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজে-র রায় বৃহস্পতিবার
যুক্তরাজ্যে অভিবাসী বহিষ্কারে আসছে নতুন নিয়ম
সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবি: হবিগঞ্জের ৬ তরুণ নিখোঁজ
১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ
ইলেকট্রনিক যুদ্ধে মার্কিন ড্রোন দখলের দাবি ইরানের, হরমুজে তেলবাহী জাহাজে আগুন

Law News24.com News Archive

আর্কাইভ