মির্জা আব্বাসের ৯ মামলায় জামিন শুনানি বৃহস্পতিবার

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » মির্জা আব্বাসের ৯ মামলায় জামিন শুনানি বৃহস্পতিবার
বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪



---

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে নাশকতার অভিযোগে পল্টন ও রমনা থানায় দায়ের করা পৃথক ৯ মামলায় গ্রেপ্তার দেখানো এবং জামিন শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৩১ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এদিন ধার্য করেন।

এর আগে গত ২৪ জানুয়ারি এসব মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো ও জামিন শুনানির জন্য আবেদন করেন তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে এ মামলায় গত ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। তবে পল্টন থানার পুলিশ কনস্টেবল হত্যাসহ পাঁচ মামলা, রমনা থানায় প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ চার মামলা এবং রেলওয়ে থানার আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:১৬   ৩১৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
রিমান্ড শেষে কারাগারে দুই সাবেক সেনা কর্মকর্তা
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ