বিএনপি নেতা স্বপনের জামিন নামঞ্জুর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » বিএনপি নেতা স্বপনের জামিন নামঞ্জুর
বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪



---

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা পৃথক তিন মামলায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবীর আদালতে এ তিন মামলায় জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে তার জামিন নামঞ্জুর করেন বিচারক।

অপরদিকে রমনা থানার দুই মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালতে জামিন শুনানি হওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট আদালতে মামলা দুটির মূল নথি না থাকায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়নি। নথি থাকা সাপেক্ষে আগামীকাল এ দুই মামলার জামিন শুনানি হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার তিন মামলায় এবং ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা মডেল থানার দুই মামলায় গ্রেপ্তার দেখান।

গত ২৮ অক্টোবরের সংঘর্ষের পর একাধিক থানার মোট সাত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে কোনো মামলাতেই এখন পর্যন্ত জামিন মেলেনি তার।

এর আগে গত ২ নভেম্বর রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে ডিবি। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

বাংলাদেশ সময়: ১০:৪৬:৫০   ৩৬৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
রিমান্ড শেষে কারাগারে দুই সাবেক সেনা কর্মকর্তা
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ