দিল্লিতে স্কুল ও সংসদ ভবন উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একাধিক ই-মেইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » দিল্লিতে স্কুল ও সংসদ ভবন উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একাধিক ই-মেইল
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



দিল্লিতে স্কুল ও সংসদ ভবন উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একাধিক ই-মেইল

ভারতের রাজধানী দিল্লিতে বিভিন্ন স্কুল ও সংসদ ভবন উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে সোমবার সকালে একাধিক ই-মেইল পাঠানো হয়েছে। ৯টি স্কুল এই হুমকি ই-মেইল পেয়েছে। নজরে আসার পর স্কুল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানিয়েছে, এরপর তল্লাশি অভিযান শুরু হয়েছে। স্কুলগুলো দ্রুত খালি করে দেওয়া হয়েছে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত ই-মেইলের একটি ছবি থেকে জানা গেছে, সোমবার দুপুর ১টা ১১মিনিটে স্কুলগুলোতে বিস্ফোরণ হবে। ওই ই-মেইলের নিচে এ-ও উল্লেখ রয়েছে যে, ১৩ ফেব্রুয়ারি দুপুরে ওই একই সময়ে ‘হিন্দুস্তানি পার্লামেন্ট’-এ বিস্ফোরণ হবে।

ই-মেইলের প্রেরকের নামের জায়গায় লেখা রয়েছে ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’। সোমবার সকালে দিল্লির একের পর এক স্কুলে এমন হুমকি ই-মেইল আসতে শুরু করে বলে জানা গেছে।

সাম্প্রতিক অতীতে দিল্লির বিভিন্ন জায়গায় বোমা থাকার এমন ভুয়া তথ্য দিয়ে হুমকি দেয়া হয়েছিল। যদিও পরে সন্দেহজনক কিছুই মেলেনি। তবে গত বছরের নভেম্বরে লালকেল্লার অদূরে গাড়িতে বিস্ফোরণ হয়েছিল। এ অবস্থায় হুমকি ই-মেইলগুলোকে আরও গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।

তাছাড়া, সম্প্রতি খলিস্তানপন্থীদের তৎপরতা নজরে এসেছে গোয়েন্দাদের। পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর পর্যন্ত তল্লাশি চালিয়ে কোনও কিছুর সন্ধান মেলেনি।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:২১   ১১৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ