ছাগলকাণ্ডে মতিউরের আরও প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ছাগলকাণ্ডে মতিউরের আরও প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ
বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬



ছাগলকাণ্ডে মতিউরের আরও প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ

ছাগলকাণ্ডে বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের নামে থাকা আরও প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা যায়। আদালতটির বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত নেন। এর আগে দুদকের উপপরিচালক আনোয়ার হোসেন আদালতে সম্পত্তি জব্দের আবেদন করেন।

আদালতের আদেশ অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মসুরি গ্রামের মৌজায় অবস্থিত আনন্দ হাউজিং সোসাইটির একটি আবাসিক প্রকল্পে মতিউর রহমানের নামে থাকা মোট চারটি প্লট জব্দ করা হয়েছে। এসব প্লটের মোট আয়তন ২৪ কাঠা এবং আদালত সূত্রে জানা গেছে, এর বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৯৬৯ টাকা।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মতিউর রহমানের বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগ তদন্তকালে এসব সম্পদের অস্তিত্ব পাওয়া যায়। একই সঙ্গে বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পারে, তিনি ও তার পরিবারের সদস্যরা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং সম্পদ স্থানান্তর ঠেকাতে জব্দ ও অবরুদ্ধ করার আদেশ প্রয়োজন হয়ে পড়ে।

এর আগে আদালত তিন ধাপে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা আটটি ফ্ল্যাট এবং ৩৩ একর জমি জব্দের আদেশ দেন। পাশাপাশি মতিউর রহমান, তার দুই স্ত্রী ও ছেলের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করেছে দুদক।

বাংলাদেশ সময়: ২:০৪:৪১   ২৫৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিককে হেনস্তা
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে
আদালতে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতাসহ দুজন ৫ দিনের রিমান্ডে
আদালত চত্বর থেকে আসামি পলায়নের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি
আইনজীবী মহিউদ্দিন আহমেদ কারাগারে
ঢাকা ব্যাংকের কর্মকর্তা রিফাতুল হকের ২০ বছরের কারাদণ্ড
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: জবি শিক্ষার্থী রেজওয়ানের তিন দিনের রিমান্ড
কানাডা প্রবাসী নারীকে হত্যা: স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর
রাষ্ট্রদ্রোহ মামলায় দুই সাবেক সেনা কর্মকর্তার ফের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ