মানবতাবিরোধী অপরাধে মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » মানবতাবিরোধী অপরাধে মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল
বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬



মানবতাবিরোধী অপরাধে মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, এই দুই নেতার বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে।

এদিকে, এ মামলায় আজ শুনানি হওয়ার কথা রয়েছে। এতে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরবর্তী কার্যক্রম ও শুনানির তারিখ নির্ধারণ করবেন আদালত।

বর্তমানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২:০৩:৪৭   ২০৯ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


পলাতক আসামির এয়ারক্রাফট চাওয়ার দাবি হাস্যকর ও বিরল: চিফ প্রসিকিউটর
জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুরু আজ
ট্রাইব্যুনালে টাকা লেনদেন নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের মামলা নিষ্পত্তি
লতিফ সিদ্দিকীর মামলার শুনানিতে ট্রাইব্যুনালে হাজির কাদের সিদ্দিকী
বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসাদুজ্জামান ফুয়াদ
ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিচার শুরুর আদেশ, সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর
আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ
কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
পিলখানা হত্যা মামলার সাক্ষীদের গুম ও মৃত্যুর অনুসন্ধানী প্রতিবেদন ট্রাইব্যুনালে নথিভুক্ত

Law News24.com News Archive

আর্কাইভ