হাসিনা-আসাদুজ্জামানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » হাসিনা-আসাদুজ্জামানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



হাসিনা-আসাদুজ্জামানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় দায়ে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ প্রদান করেন। একইসঙ্গে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

এদিন সকালে ট্রাইব্যুনালে এ মামলায় অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্লাসহ মামলায় আরও ছয় আসামি রয়েছেন। এদের মধ্যে গ্রেফতার রয়েছে- এ কে এম শহীদুল হক, আছাদুজ্জামান মিয়া ও জসীম উদ্দীন মোল্লা।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামে একটি বাড়িতে ৯ তরুণকে আটক করে রাখা হয়। পরে সোয়াত ও সিটিটিসি টিম সেখানে প্রবেশ করে বাসার ভেতরে গুলি চালিয়ে তাদের হত্যা করে। এ হত্যাকাণ্ড জঙ্গি হত্যার নামে প্রচার করা হয়।

ওই সময় দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভয়ের সংস্কৃতি তৈরি করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই নাটক সাজান। নিহত ৯ তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছিল, কেউ কেউ ডিবি হেফাজতে দুই থেকে তিন মাস ছিলেন। রাতের বেলায় ব্লক রেইডের আড়ালে তাদের জাহাজবাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গুলি করে হত্যা করা হয়।

অভিযোগে প্রসিকিউশন আরও উল্লেখ করে, সে সময় জঙ্গি নাটক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ইসলামিক ভাবধারার মানুষদের ‘জঙ্গি’ হিসেবে পরিচয় দিয়ে হত্যা করে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২২:০০:৪৫   ১৭১ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী
পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলার ফরমাল চার্জ দাখিল সোমবার
‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের তিন বিচারক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত
একটি নদীতে অনেক জুলাই শহীদের লাশ ভাসিয়ে দেওয়ার তথ্য তদন্তে: চিফ প্রসিকিউটর

Law News24.com News Archive

আর্কাইভ