রাফা ক্রসিং ‘সীমিতভাবে’ খুলতে রাজি ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাফা ক্রসিং ‘সীমিতভাবে’ খুলতে রাজি ইসরাইল
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



রাফা ক্রসিং ‘সীমিতভাবে’ খুলতে রাজি ইসরাইল

মিশরের সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ড গাজার রাফা ক্রসিং সীমিতভাবে খুলতে রাজি হয়েছে দখলদার ইসরাইল। গাজা থেকে শেষ জিম্মির মৃতদেহ উদ্ধারের পর এ কথা জানিয়েছে দেশটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।এতে বলা হয়,  রাফা গাজায় ত্রাণ প্রবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবেশদ্বার। যেটি গাজা ও মিশর সীমান্তে অবস্থিত। গুরুত্বপূর্ণ এই ক্রসিংটি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কর্তৃক ঘোষিত যুদ্ধবিরতির একটি শর্ত। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এই ক্রসিংটি বন্ধ রয়েছে।

সপ্তাহান্তে জেরুজালেমে অনুষ্ঠিত আলোচনায় সফররত মার্কিন দূতেরা রাফা পুনরায় খোলার জন্য ইসরাইলি কর্মকর্তাদের ওপর চাপ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বিশ্ব নেতারা ও ত্রাণ সংস্থাগুলো বারবার গাজায় আরও বেশি মানবিক সহায়তা বহর প্রবেশের আহ্বান জানিয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজা মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে এবং জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর প্রবাহের ওপর অঞ্চলটি নির্ভরশীল হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ৩:১৯:৫৩   ১৪৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ