তারেক রহমানের নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন সূচনা হোক: মোদি

প্রথম পাতা » আন্তর্জাতিক » তারেক রহমানের নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন সূচনা হোক: মোদি
শনিবার, ৩ জানুয়ারী ২০২৬



তারেক রহমানের নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন সূচনা হোক: মোদি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় দাফনে ভারতের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। অনুষ্ঠানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা তাঁর হাতে তুলে দেন।

মোদির বার্তায় খালেদা জিয়ার রাজনৈতিক অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলা হয়েছে, বাংলাদেশের উন্নয়নযাত্রা এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর প্রয়াণে যে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে, তা দীর্ঘদিন স্মরণীয় থাকবে। মোদি আরও উল্লেখ করেন, ‘আমি নিশ্চিত, আপনার (তারেক রহমানের) দক্ষ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), তাঁর আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যাবে। সেইসঙ্গে ভারত ও বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক সম্পর্ক আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে তাঁর চেতনা পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার উন্নয়নমূলক অবদান এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।২০১৫ সালে ঢাকায় তাঁর সাথে উষ্ণ সাক্ষাতের প্রসঙ্গ স্মরণ করে মোদি জানান, তাঁর দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বের পথনির্দেশক হয়ে থাকবে বলে তিনি আশা করেন।

বাংলাদেশ সময়: ০:২৮:৫৯   ১২০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ