বিটিআরসি ভবন ভাঙচুর: ৪৫ আসামি কারাগারে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » বিটিআরসি ভবন ভাঙচুর: ৪৫ আসামি কারাগারে
শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬



বিটিআরসি ভবন ভাঙচুর: ৪৫ আসামি কারাগারে

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ৪৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, সৈয়দ আহমেদ শুভ, শাহজাহান, অপূর্ব ইসলাম, শরিফুল ইসলাম নিলয়, জাহিদ হাসান হƒদয়, শাহেদ ভূঁইয়া, বুলবুল আহমেদ, দীপক হাজরা, মান্না হোসেন, ইয়াছিন আরাফাত অর্ণব, আশরাফ উদ্দিন, শাহ জালাল, শাহিন, নাঈম, সাইদুর রহমান, ইমতিয়াজ আহমেদ হৃদয়, রমজান, সাব্বির হোসেন, শাহিন, তরিকুল ইসলাম রিফাত, মঈন হোসেন রাজন, অনিক হোসেন, তরিকুল ইসলাম, রিফাত হোসেন, হানিফ মিয়া, শাহাদাৎ হোসেন রাব্বি, সোহানুল হক, তারেক আজিজ, সাজ্জাদ ইসলাম, শিপন, এজাজ হোসেন সিয়াম, উনায়েস ইমরান, মনিব আক্তার, হারিজ, সাব্বির হোসেন বিজয়, এস এম মতিউর রহমান, রাজন শেখ, আবু সাদিক রাকিব, মামুন ব্যাপারী, মজিবুর রহমান, সালাউদ্দিন ব্যাপারী, আমিনুল ইসলাম নাইম, রাকিবুল হাসান রাকিব ও আব্দুল্লাহ সবুজ।

এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার এনইআইআর চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তারা বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর চালান।

এ ঘটনায় বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্স বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফুজ্জামান জাহেদ শেরেবাংলা নগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

জানা যায়, এনইআইআর চালুর বিষয়ে মোবাইল ফোন ব্যবসায়ীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে বিটিআরসির চেয়ারম্যান একাধিকবার তাদের সঙ্গে বৈঠক করেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চ‚ড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এনইআইআর সিস্টেম চালু করা হয়।

এতে ক্ষুব্ধ হয়ে গ্রেপ্তার হওয়া ৪৫ জন আসামি, পলাতক ৯ জন এবং অজ্ঞাতনামা ৫০০-৬০০ জন আন্দোলনকারী বিকাল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং জনমনে ত্রাস সৃষ্টির লক্ষ্যে তারা বিটিআরসি ভবনের কাচের দেয়ালসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:১১   ১৩৩ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড
সাত দিনের রিমান্ড শেষে কারাগারে মতিঝিলের কথিত শীর্ষ সন্ত্রাসী বাপ্পি
প্রবাসী নারীকে যৌতুক দাবির অভিযোগে মামলা, আজিম গাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Law News24.com News Archive

আর্কাইভ