অবৈধ সম্পদ অর্জনের মামলায় জি কে শামীমের জামিন

প্রথম পাতা » শিরোনাম » অবৈধ সম্পদ অর্জনের মামলায় জি কে শামীমের জামিন
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪



 

---

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি)  তার নিয়মিত জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ  তাকে জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, এ মামলায় জামিন পেলেও অন্য মামলায় দণ্ডিত জি কে শামীমের কারামুক্তি মিলছে না।

রুল যথাযথ ঘোষণা করে জামিন দেওয়ায় এ মামলা নিষ্পত্তি পর্যন্ত জি কে শামীম জামিনে থাকবেন বলে জানান এ আইনজীবী। তবে এ জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হবে বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২১ অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে এই মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।

২০২১ সালের ১৭ জানুয়ারি এ মামলায় তাঁদের দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২২ সালের ১৮ অক্টোবর আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। গত বছর ৯ জানুয়ারি ঢাকার ৪ নম্বর বিশেষ জজ শেখ নাজমুল আলমের আদালতে দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিনের সাক্ষ্য রেকর্ড করার মধ্য দিয়ে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

এর আগে গত ১৩ ডিসেম্বর অস্ত্র আইনে দণ্ডিত শামীমকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে ১৯ ডিসেম্বর সে জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এছাড়া চলতি বছর ১৭ জুলাই অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলায় জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম।

 

বাংলাদেশ সময়: ১৫:৫০:৩৪   ৩২১ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ