এআই প্রযুক্তিতে বিশ্বমানের উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হচ্ছে ভারত

প্রথম পাতা » প্রধান সংবাদ » এআই প্রযুক্তিতে বিশ্বমানের উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হচ্ছে ভারত
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬



বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত রূপান্তরের এই সময়ে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারগুলোর (জিসিসি) মাধ্যমে ভারত বিশ্বমানের উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হচ্ছে। আন্তর্জাতিক বাজার গবেষণা ও বিশ্লেষণ প্রতিষ্ঠান নিয়েলসেনের এআইভিত্তিক বৈশ্বিক অগ্রযাত্রায় দেশটির শক্তিশালী কারিগরি দক্ষতা ও মেধানির্ভর ইকোসিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

একসময় ভারতের এসব কেন্দ্রকে মূলত খরচ কমানোর উদ্দেশ্যে কেবল ব্যাক-অফিস সাপোর্ট হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। বর্তমানে নিয়েলসেনের উদ্ভাবনী কৌশলের মূল কেন্দ্রে রূপ নিয়েছে ভারতের এই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারগুলো।

বিশ্বমানের দক্ষ প্রকৌশলী, ডেটা সায়েন্টিস্ট ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গড়ে ওঠা এই অবকাঠামো কেবল মূল কার্যক্রম পরিচালনাই করছে না, বরং এআইভিত্তিক নতুন প্রযুক্তি ও বৈশ্বিক পণ্যের নকশাও প্রণয়ন করছে। বর্তমানে বিশ্বজুড়ে কোটি কোটি উপাত্ত বিশ্লেষণ করে নিখুঁত বাজার পূর্বাভাস তৈরিতে নীলসেন বড় ধরনের ভূমিকা রাখছে। সেই প্রক্রিয়ায় ভারতে তৈরি এআই ও মেশিন লার্নিং অ্যালগরিদমগুলো কার্যকর ভূমিকা পালন করছে। ভারতের দক্ষ মানবসম্পদ ও আধুনিক প্রযুক্তি অবকাঠামো ব্যবহার করে কোম্পানিটি তাদের ডেটা অ্যানালিটিক্স এবং মিডিয়া পরিমাপ পদ্ধতির আধুনিকায়ন নিশ্চিত করছে। ফলে বিশ্বজুড়ে নিয়েলসেনের গ্রাহকরা আরও দ্রুত, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক সিদ্ধান্তের সুযোগ পাচ্ছেন। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ভারতের প্রযুক্তি খাত এখন কেবল প্রথাগত পরিষেবা প্রদানের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনারেটিভ এআই, ডেটা সায়েন্স এবং ক্লাউড কম্পিউটিংয়ের মতো আধুনিক ক্ষেত্রে ভারতীয় তরুণদের দক্ষতা বিশ্বমঞ্চে অনন্য উচ্চতা তৈরি করেছে। নিয়েলসেনের এআই চালিত বৈশ্বিক অগ্রগতি নিশ্চিত করতে ভারত উদ্ভাবনী মূল চালিকাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১০:৩৪:০৪   ৫ বার পঠিত   #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে
সহপাঠীর মৃত্যুতে শোকস্তব্ধ চন্দনাইশের জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়
এআই প্রযুক্তিতে বিশ্বমানের উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হচ্ছে ভারত
৭ বছর পর মরুর বুকে ত্রিদেশীয় ওয়ানডে: পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, শক্ত চ্যালেঞ্জে আফগান-জিম্বাবুয়ে
ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল

Law News24.com News Archive

আর্কাইভ