রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে অটোরিকশা চালক নিহত

প্রথম পাতা » অপরাধ » রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে অটোরিকশা চালক নিহত
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫



রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে অটোরিকশা চালক নিহত

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে পাপ্পু শেখ (২৬) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন এলাকার মিষ্টির গলিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পাপ্পুর বাম পায়ের উরুতে গুলি করে পালিয়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া আটটায় তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:০০:৫৪   ২৬৩ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
রাজবাড়ীতে এসআরবি’র অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ২০০গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার
গাজীপুরে বাড়ির ফটকে পুতুল ও তারকাঁটা রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
বিয়েতে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা
নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ফেনীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে আগুন ও ভাঙচুর

Law News24.com News Archive

আর্কাইভ