মোদির বার্তা খালেদা জিয়ার চিকিৎসায় সম্ভাব্য সব সহযোগিতায় প্রস্তুত ভারত

প্রথম পাতা » আন্তর্জাতিক » মোদির বার্তা খালেদা জিয়ার চিকিৎসায় সম্ভাব্য সব সহযোগিতায় প্রস্তুত ভারত
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫



মোদির বার্তা: খালেদা জিয়ার চিকিৎসায় সম্ভাব্য সব সহযোগিতায় প্রস্তুত ভারত

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে খালেদা জিয়ার চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে ভারত প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। সোমবার রাত ৯টা ৫৬ মিনিটে নিজের এক্স একাউন্টে দেয়া এক বার্তায় এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। এক্স বার্তায় নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে বছরের পর বছর ধরে অবদান রাখা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার দ্রুত সুস্থতায় আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। তার চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতায় ভারত প্রস্তুত। এদিকে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বার্তা দিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। যার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উল্লেখযোগ্য। ওদিকে সোমবার তার চিকিৎসার জন্য চীন ৫ সদস্যের একটি মেডিকেল টিম ঢাকায় পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ০:০১:৩৪   ১৪২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ