লালমোহনে দুর্বৃত্তের নিক্ষেপ করা এসিডে ঝলসে গেল গৃহবধূর শরীর

প্রথম পাতা » শিরোনাম » লালমোহনে দুর্বৃত্তের নিক্ষেপ করা এসিডে ঝলসে গেল গৃহবধূর শরীর
রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩



---

লালমোহন (ভোলা)  প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় দুর্বৃত্তের এসিড নিক্ষেপে ঝলসে গিয়েছে মোসা. নাজমা বেগম নামে ৩৫ বছর বয়সী এক গৃহবধূর শরীর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এসিড নিক্ষেপের কারণে ভুক্তভোগী গৃহবধূর শরীরের প্রায় ১৫ শতাংশ ঝলসে গেছে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

এরআগে, শনিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবিরচর এলাকায় নিজ ঘরে ওই গৃহবধূকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গৃহবধূ নাজমা বেগম ওই এলাকার মো. নূরনবীর স্ত্রী।

ভুক্তভোগী গৃহবধূ নাজমা বেগম বলেন, শনিবার রাতে নিজ ঘরের খাটের ওপর বসেছিলেন তিনি। এ সময় ঘরের দরজা দিয়ে অজ্ঞাত দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যান। তাদের কাউকে চিনতে পারেননি নাজমা বেগম। পরে তিনি ডাকচিৎকার দিলে তার এক দেবর তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খান জানান, এসিডে দগ্ধ হওয়া এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই নারীর শরীরের ডান পাশের কাঁধ ও কোমড়ের নিচে এবং পায়ের অন্তত ১৫ শতাংশ এসিড নিক্ষেপের কারণে ঝলসে গেছে। আন্তরিকতার সঙ্গে তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে ওই নারীকে দেখে এসেছি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১১:৪৮:০৪   ২৪০ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ