দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তার দুই সন্তান শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ার এবং তাদের স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান আদালতে আবেদন জমা দেন। দুদকের আবেদনে বলা হয়—তাপস ও তার পরিবারের নামে থাকা এ এসব ব্যাংক হিসাবে মোট ১০ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৭৯৫ টাকা রয়েছে।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, তাপসের অর্জিত সম্পদের পূর্ণ হিসাব এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে তদন্তে এখন পর্যন্ত তার নিজের নামে এবং পরিবারের সদস্য ও স্বার্থসংশ্লিষ্টদের নামে ২১টি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব টাকা যেন স্থানান্তর, হস্তান্তর বা অন্য কোনোভাবে অপসারণ করা না যায়, সে কারণে আদালতের অনুমতি চাওয়া হয়।

দুদকের মতে, তাপস ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে সম্পদ অর্জন করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই চলতি বছরের ৫ জানুয়ারি তাপসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:১৪   ২১১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ