যশোরে জমির বিরোধে চাচাতো ভাইকে হত্যা, ২ সহোদরের মৃত্যুদণ্ড

প্রথম পাতা » সারাদেশ » যশোরে জমির বিরোধে চাচাতো ভাইকে হত্যা, ২ সহোদরের মৃত্যুদণ্ড
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



যশোরে জমির বিরোধে চাচাতো ভাইকে হত্যা, ২ সহোদরের মৃত্যুদণ্ড

যশোরের ঝিকরগাছা উপজেলার কামরুজ্জামান হত্যা মামলায় দুই সহোদর ওসমান গণি ও আলী হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের মৃত ছবেদ আলী সরদারের ছেলে ওসমান গণি ও আলী হোসেন।

তাছাড়া মামলার অপর আসামি ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

আদালতের অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আসামিপক্ষের দাবি, তারা ন্যায়বিচার পাননি এবং উচ্চ আদালতে আপিল করবেন।

মামলার নথি অনুযায়ী, ছোট পোদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে কামরুজ্জামানের সঙ্গে চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে দুই ভাই বাড়ি থেকে দা এনে কামরুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে গিয়ে কামরুজ্জামানের দুই ভাবি ও ভাইপোও আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কামরুজ্জামান মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা রুহুল আমিন সরদার তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। তদন্ত শেষে গত ৩ জুলাই ঝিকরগাছা থানার উপপরিদর্শক বনি ইসরাইল আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ওসমান ও আলী হোসেনকে ফাঁসির আদেশের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেন।

পিপি আজিজুল ইসলাম বলেন, হত্যা মামলায় দুই বছরের মধ্যে রায় দেওয়া বিরল ঘটনা; সরকার পক্ষ রায়ে সন্তুষ্ট।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৪০   ১৭৬ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ