সাবেক এমপি মোহাম্মদ আলীর জমিসহ পাঁচতলা মার্কেট ও দুই হোটেল জব্দের আদেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক এমপি মোহাম্মদ আলীর জমিসহ পাঁচতলা মার্কেট ও দুই হোটেল জব্দের আদেশ
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



সাবেক এমপি মোহাম্মদ আলীর জমিসহ পাঁচতলা মার্কেট ও দুই হোটেল জব্দের আদেশ

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদসদস্য মোহাম্মদ আলী এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা দুটি হোটেল এবং জমিসহ পাঁচতলা মার্কেট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ছেলে মাহতাব আলীর নামে থাকা একটি ব্যাংক হিসাবের ছয় কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুদকের আবেদনে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ আলীর পরিবারের অন্য সদস্যরা হলেন- তার স্ত্রী আয়েশা ফেরদৌস, ছেলে আশিক আলী, মাহতাব আলী ও মেয়ে সুমাইয়া আলী ঈশিতা।

এদিন দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক মো. সিফাত উদ্দিন তাদের নামে হাতিয়ায় থাকা হোটেল ঈশিতা ও হোটেল ঈশিতা-২ হোটেল জব্দ এবং একটি মার্কেট, একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।আবেদন বলা হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। তারা স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করায় প্রচেষ্টায় রয়েছেন। অবৈধভাবে আয়ের মাধ্যমে অর্জিত এসব সম্পদের বিষয়ে ব্যবস্থা নেয়া না হলে বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য মানিলন্ডারিং আইনের ১৪ মতে স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা প্রয়োজন। পাশাপাশি তার ছেলে মাহতাব আলীর নামে পূবালী ব্যাংকে থাকা ৬ কোটি টাকা অবরুদ্ধ করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২১:৩৭:৩৫   ১৪৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড
সাত দিনের রিমান্ড শেষে কারাগারে মতিঝিলের কথিত শীর্ষ সন্ত্রাসী বাপ্পি
প্রবাসী নারীকে যৌতুক দাবির অভিযোগে মামলা, আজিম গাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
স্ত্রী হত্যা: ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ডের রায়
১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ
তনু হত্যা মামলা আরও ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ
ডিসি অফিসের তালাবদ্ধ গেট খুলে দেয়ার দাবি ঢাকা আইনজীবী সমিতির
বিচারকের স্বাক্ষর-সিল জাল করে ভুয়া হলফনামা, কোতোয়ালি থানায় মামলা
মূল হোতাসহ ২ আসামির স্বীকারোক্তি মার্শাল আর্টের আড়ালে সদস্য সংগ্রহ ও উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন তারা
যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ