নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার মুফতি মামুনুর রশিদ কাসেমী

প্রথম পাতা » রাজধানী » নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার মুফতি মামুনুর রশিদ কাসেমী
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার মুফতি মামুনুর রশিদ কাসেমী

শরীয়াহ-ভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালট্যান্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’–র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকার আটিবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক।

ওসি জানান, দুই দিন আগে কাসেমীর স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর কাসেমী বর্তমানে কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:৩৬:৪২   ২৩২ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে: জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি
বিমানবন্দরে গ্রেফতার সুইডেন আসলাম, আলোচিত অপরাধজগতের উত্থান যেভাবে
মালয়েশিয়া যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম, জানাল গোয়েন্দা বিভাগ
ঢাকা রেঞ্জের ১৩ জেলায় আইনশৃঙ্খলা তদারকিতে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত
দেশত্যাগের সময় বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা রহমান
গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু, বন্ধ ৩২টি
শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন
বিয়েতে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা

Law News24.com News Archive

আর্কাইভ