মন্ত্রী-বিচারপতিরা এলে আপনারা কেন পারবেন না - সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল

প্রথম পাতা » আদালত সংবাদ » মন্ত্রী-বিচারপতিরা এলে আপনারা কেন পারবেন না - সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



মন্ত্রী-বিচারপতিরা এলে আপনারা কেন পারবেন না - সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন শুনানিতে মন্তব্য করেছে— ‘আইন সবার জন্য সমান। সাবেক প্রধান বিচারপতি, সাবেক মন্ত্রীরা সশরীরে হাজিরা দেন; তাহলে তারা (সেনা কর্মকর্তা) কেন পারবেন না?’

রোববার (২৩ নভেম্বর) র‌্যাবের টিএফআই ও জেআইসি সেলে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলার শুনানির সময় এই মন্তব্য করেন ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল। অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য ৩ ও ৭ ডিসেম্বর পৃথক তারিখ নির্ধারণ করা হয়েছে।  ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। অন্য সদস্য হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিজবাহ সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল হাজিরার আবেদন করেন। ট্রাইব্যুনাল ওই আবেদনের পর প্রশ্ন তোলে— “আপনাদের অপারগতা থাকলে আমরা ব্যবস্থা নেব। কিন্তু আইন সবার জন্য সমান।”

আইনজীবী মাসুদ সালাহউদ্দিন জানান, প্রসিকিউশন সময় চাইলে তারা তা মেনে নেন, এবং শুনানি আগামী দুই তারিখে অনুষ্ঠিত হবে।

গুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে বর্তমানে ১৩ জন গ্রেপ্তার—অধিকাংশই র‌্যাব ও সামরিক বাহিনীর সাবেক উর্ধ্বতন কর্মকর্তা। তারা হলেন- র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ২১:৩৮:২২   ১৭১ বার পঠিত  




আদালত সংবাদ’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ