ট্রাম্পের অধীনে আটক শত শত অভিবাসীকে জামিনে মুক্তির নির্দেশ বিচারকের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্পের অধীনে আটক শত শত অভিবাসীকে জামিনে মুক্তির নির্দেশ বিচারকের
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



ট্রাম্পের অধীনে আটক শত শত অভিবাসীকে জামিনে মুক্তির নির্দেশ বিচারকের

যুক্তরাষ্ট্রের শিকাগোতে ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযানে আটক শত শত অনিবন্ধিত অভিবাসীকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছেন একজন ফেডারেল বিচারক।

বুধবার (১২ নভেম্বর) ডিস্ট্রিক্ট জজ জেফরি কামিংস আদেশে বলেছেন, যেসব অভিবাসী নিরাপত্তার জন্য হুমকি নন, তাদের অভিবাসন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে মুক্তি দেওয়া যাবে।

শিকাগো ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, যাদের সম্ভাব্য কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছিল, বিচারকের এই আদেশ সেসব অভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য।

বিচারকের আদেশ অনুযায়ী, আটক ব্যক্তিদের ১ হাজার ৫০০ ডলারের জামিনে মুক্তি দেওয়া যাবে এবং তাদের ওপর নজরদারির ব্যবস্থা থাকবে।

শিকাগো অঞ্চলে ‘অপারেশন মিডওয়ে ব্লিটজ’ নামে অভিবাসন অভিযানের সময় হাজার হাজার অভিবাসী গ্রেপ্তার হয়েছে। আটকদের অনেকেই ইতোমধ্যে নির্বাসিত হয়েছে অথবা স্বেচ্ছায় দেশত্যাগ করতে সম্মত হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৪৮   ২০০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
ক্যালিফোর্নিয়ার তিন সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন তিন বাংলাদেশি-আমেরিকান
তুরস্কে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ট্রাম্পের প্রেস সেক্রেটারি
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি

Law News24.com News Archive

আর্কাইভ