মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রথম পাতা » আন্তর্জাতিক » মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে। অভিযোগ করা হয়েছে, তারা তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে পরিচালিত এক সাইবার প্রতারণা কার্যক্রমে যুক্ত ছিল, যার লক্ষ্য ছিল মার্কিন নাগরিকরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, গত কয়েক বছরে দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে হাজার হাজার মানুষকে পাচার করে বিভিন্ন প্রতারণা কেন্দ্রে কাজ করতে বাধ্য করেছে অপরাধী চক্রগুলো।

এসব কেন্দ্রের অনেকগুলোই যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের অভ্যন্তরে অবস্থিত। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক নিষেধাজ্ঞাগুলো প্রতারণা নেটওয়ার্ককে লক্ষ্য করে আরোপ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ডেমোক্রেটিক কারেন বেনেভোলেন্ট আর্মি (ডিকেবিএ) এর চারজন শীর্ষ নেতা এবং চীনা সংগঠিত অপরাধ চক্রের সঙ্গে যুক্ত কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি। মার্কিন উপ-অর্থমন্ত্রী জন হার্লি বলেন, বার্মা থেকে পরিচালিত অপরাধী নেটওয়ার্কগুলো অনলাইন প্রতারণার মাধ্যমে পরিশ্রমী আমেরিকানদের কাছ থেকে বিলিয়ন ডলার চুরি করছে। এই একই চক্র মানবপাচারে যুক্ত এবং বার্মার নৃশংস গৃহযুদ্ধকেও উসকে দিচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:১৬   ১৮৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস
মোংলা বন্দর আধুনিকায়নে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলার ঋণ দেবে চীন
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস
রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: আহত কয়েকজন
পারমাণবিক হুমকির কাছে মাথা নত করবে না ভারত
ভারতের মণিপুরে নাগা-কুকি সংঘর্ষে ৪৮ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ