র‍্যাবের অভিযানে আন্তঃজেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য রাজবাড়ীর অনিক গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » র‍্যাবের অভিযানে আন্তঃজেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য রাজবাড়ীর অনিক গ্রেফতার
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ র‍্যাবের অভিযানে চুরিকৃত  ৩টি  মোবাইলসহ আন্তঃজেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য রাজবাড়ীর অনিক হোসেন (২৩)  নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার অনিক রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার লিটন খান এর ছেলে।

সোমবার (১০নভেম্বর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানান।

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে

গতকাল রবিবার রাত সাড়ে দশটার দিকে ফরিদপুর শহরের  পূর্ব গোয়ালচামট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি আন্তঃজেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া তিনটি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গত ১৮অক্টোবর আনুমানিক রাত ৩িনটার দিকে রাজবাড়ী সদর উপজেলার  খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকার

“মেসার্স  আরাফ ট্রেডার্স”* নামক একটি মোবাইল শোরুমের টিনের চাল কেটে ১৭টি মোবাইল ফোন এবং ৪টি এয়ারপড যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুরি করা হয়।

এ ঘটনায় রাজবাড় সদর থানার মামলা রুজু করা হয়।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

এরই ধারাাবহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৭:১১:৪১   ৪৬৯ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে আঘাত করল নবম শ্রেণির ছাত্র
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে ৯০ লক্ষ টাকার ৩০হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশের পাশে বসে ধূমপান করলেন স্বামী
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত
আশুলিয়ায় মেডিক্যাল কলেজের জমিতে আড়ত নির্মাণ, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ

Law News24.com News Archive

আর্কাইভ