মুক্তি পাওয়া বন্দিদের নিয়ে ফিলিস্তিনিদের মিশ্র অনুভূতি

প্রথম পাতা » আন্তর্জাতিক » মুক্তি পাওয়া বন্দিদের নিয়ে ফিলিস্তিনিদের মিশ্র অনুভূতি
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



মুক্তি পাওয়া বন্দিদের নিয়ে ফিলিস্তিনিদের মিশ্র অনুভূতি

অনেক ফিলিস্তিনি পরিবারের জন্য আনন্দের দিন। কেউ কেউ দীর্ঘ বছর ইসরাইলি কারাগারে থাকা তাদের সন্তানকে বাড়িতে স্বাগত জানানোর প্রস্তুত। অন্যদের জন্য পরিস্থিতি এখনও অনিশ্চিত। কারণ, পরিবারগুলো জানে না তাদের প্রিয়জনকে কোথায় পাঠানো হবে। তারা গাজায় ফিরবেন, দখল করে নেয়া পশ্চিমতীরের দিকে পাঠানো হবে, নাকি বহিষ্কৃত হবে। এই বিষয়গুলো এখনও স্পষ্ট নয়। ইসরাইলের নিরাপত্তা সংস্থা ও সরকার এই বহিষ্কার প্রক্রিয়ার অনুরোধ জানিয়েছে। অতীতে মুক্তি পাওয়া বন্দিদের পরিবারের সঙ্গে মিলিত হতে বাধা দেয়ার জন্য এমন প্রক্রিয়া ব্যবহার করা হতো।

এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। পূর্বের বন্দি বিনিময় চুক্তিতে, পরিবারগুলো অপেক্ষা করতেন, তারপর জানতেন যে তাদের স্বজন পশ্চিমতীর ত্যাগ করতে পারবে না এবং অন্যত্র বহিষ্কৃত পরিবারের সঙ্গে দেখা করতে পারবে না। আজ মুক্ত হওয়া অনেকেই অনুরূপ সীমাবদ্ধতার মুখোমুখি হবেন। তারা পশ্চিম তীরে ফিরে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না। কিছু পরিবারের জন্য এই মুহূর্ত অনেক দেরিতে এসেছে। আইদা শরণার্থী শিবিরের এক বন্দির মা ৩২ বছর ধরে ছেলের মুক্তির অপেক্ষায়। ছেলেকে মুক্ত দেখার আগেই তিনি আগস্টে মারা গেছেন। অনেকের জন্য এই দিন আনন্দ ও শোকের সমন্বয়ে ভরা থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৩৩   ২০৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ