মাচাদো নোবেল শান্তি পুরস্কার আংশিক উৎসর্গ করলেন ট্রাম্পকে

প্রথম পাতা » আন্তর্জাতিক » মাচাদো নোবেল শান্তি পুরস্কার আংশিক উৎসর্গ করলেন ট্রাম্পকে
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫



মাচাদো নোবেল শান্তি পুরস্কার আংশিক উৎসর্গ করলেন ট্রাম্পকে

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তার  নোবেল শান্তি পুরস্কার আংশিকভাবে উৎসর্গ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। ৫৮ বছর বয়সী এই শিল্প প্রকৌশলী মারিয়া বর্তমানে আত্মগোপনে আছেন। ২০২৪ সালে ভেনেজুয়েলার আদালত তাকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করে। ফলে তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। মাদুরো ২০১৩ সাল থেকে ক্ষমতায় আছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওদিকে পুরস্কার পাওয়ার খবরে মারিয়া বলেন, এটি শুধুমাত্র আমার অর্জন নয়, এটি একটি গোটা সমাজের সংগ্রামের প্রতিফলন। আমি শুধু একজন মানুষ। আমি নিজে এই পুরস্কারের যোগ্য নই। পরে ট্রাম্পের প্রশংসা করে এক্সে এক পোস্টে মারিয়া মাচাদো লিখেছেন,  আমি এই পুরস্কার উৎসর্গ করছি ভেনেজুয়েলার দুর্ভোগে থাকা মানুষদের এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে- আমাদের আন্দোলনের প্রতি তার দৃঢ় সমর্থনের জন্য! ট্রাম্প দীর্ঘদিন ধরে মাদুরোর কঠোর সমালোচক এবং যুক্তরাষ্ট্র মাদুরোর সরকারের বৈধতা স্বীকার করে না। ওদিকে হোয়াইট হাউস নোবেল কমিটির সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, ট্রাম্প সম্প্রতি গাজা যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি ঘোষণা করার পরপরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং এক্স-এ লিখেছেন,  প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিচুক্তি করছেন, যুদ্ধ শেষ করছেন, জীবন বাঁচাচ্ছেন। অথচ নোবেল কমিটি রাজনীতিকে শান্তির উপরে রেখেছে। নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে,  যখন স্বৈরশাসকরা ক্ষমতা দখল করে, তখন স্বাধীনতার সাহসী রক্ষকদের স্বীকৃতি দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫১   ১৯৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ