ভারতের ৮ ব্যক্তি ও ৯ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের ৮ ব্যক্তি ও ৯ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫



ভারতের ৮ ব্যক্তি ও ৯ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ভারতের আট ব্যক্তি ও ৯ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের জ্বালানি বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়, ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছে ভারতীয় নাগরিক ও কোম্পানিগুলো। ইরানের তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং পেট্রোকেমিক্যালস ব্যবসার সঙ্গে যুক্ত ভারতের এসব ব্যক্তি ও কোম্পানি।

সর্বশেষ পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার ইরানের পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যালজাত পণ্যের বাণিজ্যের সঙ্গে যুক্ত ৪০ ব্যক্তি, কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। একই সঙ্গে মার্কিন অর্থমন্ত্রণালয়ের অধীন বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস (ওএফএসি) ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে তালিকাভুক্ত করেছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ৮ ভারতীয় রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল বাণিজ্য প্রতিষ্ঠান। এগুলো হলো মুম্বাইভিত্তিক সিজে শাহ অ্যান্ড কো, কেমোভিক, মোডি কেম, পারিকেম রিসোর্সেস, ইনডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম, শিভ টেক্সকেম এবং দিল্লিভিত্তিক বিকে সেলস করপোরেশন।

স্টেট ডিপার্টমেন্টের এ তালিকায় রয়েছেন পাঁচ ভারতীয় নাগরিক। তারা হলেন- কেমোভিকের পরিচালক পিয়ূষ মাগনলাল জাভিয়া, ইনডিসল মার্কেটিংয়ের পরিচালক নীতি উনমেশ ভাট এবং হরেশ পেট্রোকেমের পরিচালক কমলা কাসাত, কুনাল কাসাত ও পুনম কাসাত। ওএফএসি’র তালিকায় আরও তিন ভারতীয়- বরুণ পুলা, আয়াপ্পান রাজা ও সোনিয়া শ্রেষ্ঠার নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি এলপিজি পরিবহনকারী জাহাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৪৭   ২০৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
ক্যালিফোর্নিয়ার তিন সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন তিন বাংলাদেশি-আমেরিকান
তুরস্কে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ট্রাম্পের প্রেস সেক্রেটারি
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি

Law News24.com News Archive

আর্কাইভ