ফ্লোটিলায় হামলার অভিযোগ, অধিকারকর্মীদের ফেরত পাঠাবে ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফ্লোটিলায় হামলার অভিযোগ, অধিকারকর্মীদের ফেরত পাঠাবে ইসরাইল
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



ফ্লোটিলায় হামলার অভিযোগ, অধিকারকর্মীদের ফেরত পাঠাবে ইসরাইল

গাজা ফ্রিডম ফ্লোটিলার নৌবহরে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। গাজামুখী ফ্লোটিলার কয়েকটি জাহাজ আটক করেছে তারা। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপকূলের দিকে অগ্রসর হওয়ার সময় এই হামলা হয়। মিডলইস্ট আই’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। উল্লেখ্য, এর আগে ফ্লোটিলা কনসায়েন্স থেকে বাংলাদেশি অধিকারকর্মী শহিদুল আলম জানান, তাকে অপহরণ করা হয়েছে। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম অব্যাহতভাবে চালিয়ে নেয়ার আহ্বান জানান।

গাজা ফ্রিডম ফ্লোটিলা তাদের ইনস্টাগ্রাম পেজে জানায়, ইসরাইলি সামরিক বাহিনী সংকেত (সিগন্যাল) বিভ্রাট ঘটাচ্ছিল। কমপক্ষে দুইটি জাহাজে ইসরাইলি সেনারা উঠে পড়ে। পরে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক বিবৃতিতে দাবি করে, আইনসম্মত নৌ অবরোধ ভাঙার এবং যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। জাহাজগুলো ও যাত্রীদেরকে ইসরাইলের একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। সকল যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। তাদের দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৪৩   ১৫৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
ক্যালিফোর্নিয়ার তিন সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন তিন বাংলাদেশি-আমেরিকান
তুরস্কে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ট্রাম্পের প্রেস সেক্রেটারি
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি

Law News24.com News Archive

আর্কাইভ