আফগানিস্তানের সীমান্তের কাছে পাকিস্তানি সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, নিহত কয়েক ডজন

প্রথম পাতা » আন্তর্জাতিক » আফগানিস্তানের সীমান্তের কাছে পাকিস্তানি সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, নিহত কয়েক ডজন
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



আফগানিস্তানের সীমান্তের কাছে পাকিস্তানি সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, নিহত কয়েক ডজন

আফগানিস্তানে সীমান্তের কাছে পাকিস্তানি সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে সশস্ত্র বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১১ জন সামরিক সদস্য নিহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, আফগান সীমান্তে ওরাকযাই শহরের কাছে বুধবার ওই বন্দুকযুদ্ধ হয়। সামরিক বাহিনীর এক সদস্য জানিয়েছেন, খাওয়ারিজের সঙ্গে তীব্র গুলি বিনিময় হয়েছে। উল্লেখ্য, পাকিস্তান তালেবানের মতো নিষিদ্ধ গোষ্ঠীগুলোকে বুঝাতে খাওয়ারিজ নাম ব্যবহার করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন কর্নেল জুনায়েদ আরিফ ও তার ডেপুটি মেজর তায়াব রাহাত। সেনাবাহিনী জানিয়েছে, আরও ১৯ যোদ্ধা নিহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যোদ্ধারা গুলি চালানোর আগে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠী গুলি চালানোর আগে সড়কের পাশে রাখা একটি সামরিক কনভয়ে বোমা হামলা চালায়। এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন এবং নিহত সেনাদের প্রতি সম্মান জানান। সম্প্রতি কয়েক মাসে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা জোরদার করেছে পাকিস্তান তালেবান। তারা দেশটির সরকারকে উৎখাত করে তাদের কট্টরপন্থি ইসলামি শাসনব্যবস্থা জোরদার করতে চায়।

বাংলাদেশ সময়: ২৩:৩২:০৬   ২১০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
ক্যালিফোর্নিয়ার তিন সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন তিন বাংলাদেশি-আমেরিকান
তুরস্কে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ট্রাম্পের প্রেস সেক্রেটারি
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি

Law News24.com News Archive

আর্কাইভ