রাতে মাঠে গিয়ে আলোক ফাঁদ হাতে-কলমে শেখালেন জেলার উপপরিচালক

প্রথম পাতা » সারাদেশ » রাতে মাঠে গিয়ে আলোক ফাঁদ হাতে-কলমে শেখালেন জেলার উপপরিচালক
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫



---

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:

জীবননগরে আমন ও (ধানিগোল্ড) হাইব্রিড ধান খেতে পোকার আক্রমণ বেড়েছে। এই পোকার প্রতিরোধে কৃষি কর্মকর্তারা মাঠে মাঠে ‘আলোক ফাঁদ’ পেতে নিয়মিত কৃষকদের হাতে-কলমে শেখাচ্ছেন। চেনাচ্ছেন পোকা এবং তার ক্ষতি ও উপকার সম্পর্ক ধরণা দিচ্ছেন। এরই অংশ হিসেবে সোমবার রাতে বাঁকা গ্রামের মাঠে গিয়ে আলোক ফাঁদের মাধ্যমে পোকার প্রতিরোধের বিষয়ে হাতে-কলমে শেখান

চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকার। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম, আমানুর রহমান প্রমুখ।

চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকার বলেন, আলোক ফাঁদ ধানের পোকা দমনে একটি পরিবেশবান্ধব পদ্ধতি। আলোক ফাঁদ মূলত পরিদর্শন যন্ত্র, যা দিয়ে ফসলের ক্ষেতে কী কী পোকা আক্রমণ করছে, তা সহজে বোঝা যায়। ফসলের শত্রু ও মিত্র সব ধরনের পোকাই আলোতে আকৃষ্ট হয়। পরে পোকা দেখে ব্যবস্থা নেওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৪:০০:০৩   ২১৩ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
চলনবিলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে, সংকটের মুখে পরিবেশ
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানী অব্যাহতিপ্রাপ্ত
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ