কিশোরগঞ্জের হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

প্রথম পাতা » সারাদেশ » কিশোরগঞ্জের হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫



---

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবাল সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের করঞ্চা বড়হাটি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সুরজিত দাস (২৭) করঞ্চা বড়হাটি গ্রামের বাসিন্দা পরেশ দাসের ছেলে। এ ঘটনায় আহত দিলীপ দাস (৩০) ও একই গ্রামের বাসিন্দা সোমলাল দাসের ছেলে।

ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

সুরঞ্জিত দাসের প্রতিবেশী দিপু লাল দাস জানান, সোমবার সন্ধ্যায় বাড়ির সামনের হাওরে জাল পেতে আসেন সুরঞ্জিত দাস। সকালে দিলীপ দাসকে সঙ্গে নিয়ে জাল তুলছে যান তিনি। এ সময় হালকা বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে বজ্রপাতে আক্রান্ত হন সুরঞ্জিত দাস , আর বিকট শব্দে অজ্ঞান হয়ে পড়েন দিলীপ দাস। কিছুক্ষণ পরে দিলীপের জ্ঞান ফেরার পর বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা গিয়ে সুরঞ্জিতকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মৃত সুরঞ্জিত দাসের ৪ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রীও অন্তঃসত্ত্বা বলে দিপু লাল দাস।

বাংলাদেশ সময়: ১৪:০১:১৪   ২২৫ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
চলনবিলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে, সংকটের মুখে পরিবেশ
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানী অব্যাহতিপ্রাপ্ত
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ