চুয়াডাঙ্গায় শিক্ষা স্বাস্থ্য খাতে উন্নতি , কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন জামাতের এমপি প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

প্রথম পাতা » সারাদেশ » চুয়াডাঙ্গায় শিক্ষা স্বাস্থ্য খাতে উন্নতি , কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন জামাতের এমপি প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল
সোমবার, ৬ অক্টোবর ২০২৫



---

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জামায়াতে ইসলামীর গ্রাম কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গ্রাম কমিটির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মহরম মুন্সির পরিচালনায় এই সভা সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। তিনি তাঁর বক্তব্যে চুয়াডাঙ্গা জেলার অবকাঠামোগত উন্নয়নের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি উল্লেখ করেন চুয়াডাঙ্গা ‘সি’ ক্যাটাগরির জেলা হওয়ায় এখানে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য অবকাঠামো তুলনামূলকভাবে কম। অ্যাড. রাসেল প্রতিশ্রুতি দেন যে, চুয়াডাঙ্গা-১ বা ২ আসন থেকে জামায়াতের কোনো সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। এই বিষয়টি দলের আমীরে জামায়াতের দৃষ্টিতে আনা হয়েছে বলেও তিনি জানান। এছাড়াও, সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে সফল করার অঙ্গীকার করেন তিন।বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন, উপজেলা নায়েবে আমীর আব্দুল জব্বার, উপজেলা সেক্রেটারি গোলাম রসুল এবং সহকারী সেক্রেটারি মাওলানা সাজিবুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা অফিস সম্পাদক আশির উদ্দীন, সদর উপজেলার আইটি ও প্রচার সম্পাদক মামুন হাওলাদার, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোঃ মাসুম মিয়া, ইউনিয়ন আমির মাওলানা খবির উদ্দীন, ইউনিয়ন টিম সদস্য সহ অন্যান্য ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৩৮   ২৫৫ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার ওএমএসের ডিলার পয়েন্ট থেকে পাচারকালে ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ -৫০ হাজার টাকা জরিমানা
আদালতে আত্মসমর্পণের পর পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে
অপারেশন ‌’জঙ্গল সলিমপুর’ (১) ইয়াসিনের জামিন ঠেকান প্রধান বিচারপতি হাসান
নোয়াখালীতে তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক, জামায়াতের কর্মী বলে দাবি বিএনপির
৪ জেলায় ৮৮ জনের পুশ ইন ঠেকালো বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষ, আহত ৬
বরিশালে ছাত্রলী‌গের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

Law News24.com News Archive

আর্কাইভ