মানবতাবিরোধী অপরাধে হানিফের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম পাতা » আদালত সংবাদ » মানবতাবিরোধী অপরাধে হানিফের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
সোমবার, ৬ অক্টোবর ২০২৫



মানবতাবিরোধী অপরাধে হানিফের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

চব্বিশের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক এই চার আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আগামী ১৪ অক্টোবর ট্রাইব্যুনালে তাদেরকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনে আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যাসহ জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে আজ (সোমবার) এই আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-২।

প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম।

মামলার অপর তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান আতা।

গতকাল রোববার হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন। এতে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা। পরে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

বাংলাদেশ সময়: ১৫:১২:৪৭   ২৬০ বার পঠিত  




আদালত সংবাদ’র আরও খবর


২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
রিমান্ড শেষে কারাগারে দুই সাবেক সেনা কর্মকর্তা
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
হাইকোর্টের আদেশ স্থগিত, এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
সুপ্রিম কোর্ট বারের বার্ষিক ভোজে গরুর মাংস পরিবেশনের প্রস্তাব
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

Law News24.com News Archive

আর্কাইভ