ইসরাইলকে সমর্থন করায় এজেন্টকে বরখাস্ত করলেন পপ তারকা দুয়া লিপা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলকে সমর্থন করায় এজেন্টকে বরখাস্ত করলেন পপ তারকা দুয়া লিপা
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



ইসরাইলকে সমর্থন করায় এজেন্টকে বরখাস্ত করলেন পপ তারকা দুয়া লিপা

গাজার বিরুদ্ধে ইসরাইলের নারকীয় হত্যাযজ্ঞ সমর্থন করায় নিজের এজেন্টকে বরখাস্ত করেছেন বৃটিশ পপ তারকা দুয়া লিপা। গত জুলাই মাসে ফিলিস্তিনপন্থী র‌্যাপ ব্যান্ড কনিক্যাপককে গ্লাস্টনবারি উৎসব থেকে বাদ দিতে এক চিঠিতে সই করেছিলেন ওই এজেন্ট। তার নাম ডেভিড লেভিও। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়,  উৎসবের আগে বেশ কিছু সংগীত শিল্পী ও পেশাদার ব্যক্তি উৎসবের প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসের কাছে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছিলেন। তাতে কনিক্যাপ ব্যান্ডটিকে বাদ দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

তবে সেই চিঠিটি ফাঁস হয়ে যায় এবং সংগীত জগতের অনেকেই এর সমালোচনা করেন। তা সত্ত্বেও কনিক্যাপ ব্যান্ডটি উৎসবে তাদের নির্ধারিত সময়ে পারফর্ম করে। চিঠিতে যারা সই করেছিলেন, তাদের মধ্যে দুয়া লিপার এজেন্ট ডেভিড লেভিও ছিলেন। তিনি ডব্লিউএমই ট্যালেন্ট এজেন্সির হয়ে কাজ করতেন।

‘দ্য মেইল অন সানডে’ পত্রিকার এক প্রতিবেদনে অজ্ঞাত সংগীত শিল্পীর সূত্রে উল্লেখ করে বলা হয়েছে, দুয়া লিপা তার ফিলিস্তিন-পন্থী অবস্থানের কারণেই লেভিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ লেভির অবস্থান দুয়া লিপার মতাদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সেই সূত্র দ্য মেইলকে বলেন, দুয়া লিপা মনে করেন তার প্রাক্তন এজেন্ট গাজায় ইসরাইলের যুদ্ধ এবং ফিলিস্তিনিদের প্রতি হওয়া খারাপ আচরণের একজন সমর্থক। লেভি যে চিঠিটিতে সই করে মাইকেল ইভিসকে পাঠিয়েছিলেন, তা থেকে তার এই অবস্থান স্পষ্ট হয়। কনিক্যাপ ব্যান্ডটিকে হিজবুল্লাহ এবং হামাস-কে সমর্থন করার জন্য অভিযুক্ত করা হয়েছে, যদিও তারা এই অভিযোগ অস্বীকার করেছে। গত মে মাসে, ব্যান্ডের সদস্য লিয়াম অগ ও হ্যানাইধের বিরুদ্ধে বৃটেনের একটি সন্ত্রাস-বিরোধী আইনে অভিযোগ আনা হয়। এই মাসের শেষ দিকে লিয়ামের মামলার শুনানি হওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৩৭   ১৬৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ