নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ, নারী নিহত

প্রথম পাতা » অপরাধ » নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ, নারী নিহত
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫



নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ, নারী নিহত

নরসিংদী সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ফেরদৌসী আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর)  উপজেলার আলোকবালীর চরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে বেশ কিছুদিন দ্বন্দ্ব চলছিলো। গতকাল বৃহস্পতিবার দুই গ্রুপের সংঘর্ষে ইদন মিয়া নামের একজন নিহত হন। এরই জেরে আজ দুপুরে উভয়পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পরে উভয়পক্ষ। এ সময় এক গ্রুপ অন্য গ্রুপকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সময় ফেরদৌসী আক্তার নামে একজন নিহত হন।

আলোকবালী এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দুই গ্রুপই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে ভিড়িয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। তিনি বলেন, ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৪:০১   ২৬১ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ