বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস

প্রথম পাতা » আন্তর্জাতিক » বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস

বাল্যবিবাহ বন্ধে বলিভিয়ার পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে। লাতিন আমেরিকার অন্য দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যতা আনতে ওই পদক্ষেপ নেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়েছে, ২০১৪ সালের এক আইনে বলা হয়, ১৬-১৭ বছর বয়সী কেউ যদি তাদের পিতা-মাতার কাছ থেকে অনুমতি পায় সেক্ষেত্রে তারা বিয়ে করতে পারবে। তবে সম্প্রতি পার্লামেন্টে পাস হওয়া বিলে বলা হয়েছে, এটি আইন নয়, এটি আমাদের প্রতিশ্রুতি। আমাদের অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে আর জোর করে বিয়ে দেয়া হবে না। তাদেরকে জোর করে স্কুল ছাড়ানো হবে না।

আরও বলা হয়, যেসব কর্মকর্তারা নাবালিকাদের বিয়ে রেজিস্টার করবে তাদেরকে চার বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হবে। অ্যাডভোকেসি গ্রুপ সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০১৪ সালে ১৫ বছরের কম এমন ৩২ হাজার মেয়ের বিয়ে হয়েছে। লাতিন আমেরিকার ১৩ টি দেশে বাল্য বিবাহ নিষিদ্ধ। এর মধ্যে কলম্বিয়া, পেরু, ইকুয়েডর ও এল সালভেদর অন্যতম।

বাংলাদেশ সময়: ২২:৩৩:১৫   ২৪৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ