মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ

ফিলিস্তিনপন্থি আন্দোলনের নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছে লুইজিয়ানার এক বিচারক। বুধবার আদালতে তার গ্রীন কার্ড আবেদনের তথ্য প্রকাশ ব্যর্থ হওয়ার পর ওই নির্দেশ দেয়া হয়েছে। ১২ সেপ্টেম্বরের ওই আদেশে বলা হয়েছে, খলিল ইচ্ছাকৃতভাবে সঠিক তথ্য প্রকাশ করেনি। এ বিষয়ে খলিল এক বিবৃতিতে জানান, এতে অবাক হওয়ার কিছু নেই যে, ট্রাম্প প্রশাসন আমার বাক স্বাধীনতা খর্ব করার জন্য এমন পদক্ষেপ নিয়েছে। খলিল যুক্তরাষ্ট্রের একজন স্থায়ী বাসিন্দা। তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তাদের একটি সন্তানও আছে। তিন মাস আগে ফিলিস্তিনপন্থি আন্দোলনে নেতৃত্ব দেয়ার অভিযোগে অভিবাসন বিষয়ক কর্মকর্তারা তাকে আটক করে। খলিল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। তিনি ফিলিস্তিনপন্থি আন্দোলনের পরিচিত মুখ। জুনে মুক্তি দেয়া হলেও লাগাতার প্রত্যাবর্তনের হুমকির সম্মুখীন হন খলিল।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৪১   ২০৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বৈশ্বিক স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
মোদি সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
রোহিঙ্গা জেনোসাইড মামলা রোহিঙ্গা জেনোসাইড মামলা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
‘যুদ্ধের দায় এড়াতেই ডার্টি বম্বের গল্প’—যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
ওমান উপকূলে দুটি ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত
রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ

Law News24.com News Archive

আর্কাইভ