আমাদের দল কখনই কোরআন ও সুন্নাহ’র আদর্শের বিরুদ্ধে আইন পাশ করবে না- মেজর হাফিজ

প্রথম পাতা » সারাদেশ » আমাদের দল কখনই কোরআন ও সুন্নাহ’র আদর্শের বিরুদ্ধে আইন পাশ করবে না- মেজর হাফিজ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫



---

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-০৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য ও সফল মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ একটি বৃহত্তম মুসলিম রাষ্ট্র এখানে ইসলামের বিরুদ্ধে কোন আইন পাশ করা কোন শাসকের অতীতে ও হয়নি। আগামী দিনে হবে না।  বিশেষ করে,শেখ হাসিনার এই পরিনতি দেখার পরে সকল রাজনৈতিক দল এখন সাবধান এবং এই দেশে ইসলামের জাগরণ হয়েছে।

ধর্মপ্রাণ মানুষের দেশ বাংলাদেশ আমরা এদেশের মানুষকে কখন ভারতের কথা বলতে দেব না।

আমরা ধর্মপ্রাণ মুসলমানদেরকে মূল্যায়ণ করবো।  এবং ইসলামের পতাকাকে চিরকাল সমুন্নত রাখবো।

কোরআন,সুন্নাহ ও রাসুল( স.) শানে কোন বেয়াদবি করলে,রাষ্ট্রীয় আইন করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণসহ দ্রুত বিচারিক কাজ শেষ করতে হবে। আমাদের দল বিগত চার চার  বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে  সরকার গঠন করে ছিলেন।  আমরা তখন ও চেয়ে ছিলাম আলেম ওলামা ও ইমাম মুয়াজ্জিনদের সম্মান অক্ষুণ্ণ রাখতে।আমরা যদি আগামীতে জাতীয় সংসদে যেতে পারি,তাহলে আমাদের দল কখনই কোরআন ও সুন্নাহ এর আদর্শের  বিরুদ্ধে আইন পাশ করবে না।

অতীতে ও আমরা আলেম ওলামা দের সম্মান দিয়েছে এরং ভবিষ্যতে  ও সম্মান দেওয়ার চেষ্টা করবো।

বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর) সকালে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির

আয়োজনে  লালমোহন থানার মোড়ে পাবলিক লাইব্রেরীর হল রুমে ওলামায়ে কেরাম সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি।

লালমোহন করিম রোড জামে মসজিদের ইমাম মাও. আব্দুল আউয়ালের সভাপতিত্বে এসময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো.জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, প্রেসক্লাবের আহবায়ক  সোহেল মো. আজীজ শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ লালমোহন উপজেলার বিভিন্ন মসজিদের  ইমাম, মুয়াজ্জিন ও ওলামায়ে কেরামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪১:০৬   ২৪০ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


সিলেটে সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪
সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা, চোরাগোপ্তা হামলার আশঙ্কা
খুলনায় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা নিহত
আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
কাল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!
নোয়াখালীতে জামায়াত-শিবিরের ৬ কর্মীর জামিন নামঞ্জুর, সড়ক অবরোধ
চট্টগ্রামে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু
খুলনায় আ.লীগ নেতা আবেদ আলী শেখকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Law News24.com News Archive

আর্কাইভ