নিউজিল্যান্ডে ফিলিস্তিনপন্থী মিছিলে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিউজিল্যান্ডে ফিলিস্তিনপন্থী মিছিলে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



নিউজিল্যান্ডে ফিলিস্তিনপন্থী মিছিলে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিলিস্তিনপন্থী মিছিলে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। আয়োজকরা বলেছেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এটিই সবচেয়ে বড় মিছিল। শনিবারের ওই মিছিলে প্রায় ৫০ হাজার মানুষ যোগ দিয়েছেন। নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, ওই সংখ্যা ২০ হাজার। আওতারোয়া ফর প্যালেস্টাইনের মুখপাত্র আরামা রাতা বলেছেন, গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে এটিই সবচেয়ে বড় মিছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৬৪ হাজার মানুষ নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, খাদ্য সংকটের কারণে গাজায় দুভিক্ষ সৃষ্টি করেছে। শনিবারের ওই বিক্ষোভে অনেকের সঙ্গে ফিলিস্তিনের ব্যানার ও পতাকা দেখা যায়।

কেউ কেউ আবার ‘গণহত্যাকে স্বাভাবিক করবেন না’, ‘ফিলিস্তিনের সঙ্গে একতাবদ্ধ হোন’ স্লোগান দেন । আয়োজকরা শহরের একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করতে চেয়েছিলো। তবে প্রবল ঝড়ের কারণে তারা তা করতে পারেনি। পুলিশ জানিয়েছে ওই মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, আওতায়োরা ফর প্যালেস্টাইন জানিয়েছে, তারা চেয়েছিলো নিউজ্যাল্ডের মধ্য ডানপন্থী সরকার ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করুক।  প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন আগস্টে গাজায় ইসরাইলি আগ্রাসনকে ভয়াবহ বলে অভিহিত করেন। এছাড়া নিউজিল্যান্ড ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কিনা এ নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান। অন্যদিকে নিউজিল্যান্ডের জিউইশ কাউন্সিল ফিলিস্তিনিদের মিছিলের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ১:০৩:২২   ৩১৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
ক্যালিফোর্নিয়ার তিন সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন তিন বাংলাদেশি-আমেরিকান
তুরস্কে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ট্রাম্পের প্রেস সেক্রেটারি
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি

Law News24.com News Archive

আর্কাইভ