নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিলেন মেয়র প্রার্থী মামদানি

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিলেন মেয়র প্রার্থী মামদানি
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫



নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিলেন মেয়র প্রার্থী মামদানি

ডেমোক্রেট জোহরান মামদানি বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তিনি যদি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন, তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শহরে পা রাখলেই তাকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন। নেতানিয়াহুকে গাজায় গণহত্যা চালানো যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান জানাতে তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগকে বিমানবন্দরেই নেতানিয়াহুকে আটক করতে বলবেন। তবে আইনি বিশেষজ্ঞরা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এ ধরনের গ্রেপ্তার কার্যত অসম্ভব এবং এমনকি এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনেরও লঙ্ঘন হতে পারে। তবুও মামদানির এ ঘোষণা নিউইয়র্কে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে, কারণ শহরটিতেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইহুদি সম্প্রদায়ের বসবাস।

বাংলাদেশ সময়: ১:০২:৫১   ২১২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
ক্যালিফোর্নিয়ার তিন সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন তিন বাংলাদেশি-আমেরিকান
তুরস্কে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ট্রাম্পের প্রেস সেক্রেটারি
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি

Law News24.com News Archive

আর্কাইভ