বৃটেনে সফররত ইসরাইলি প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম পাতা » আন্তর্জাতিক » বৃটেনে সফররত ইসরাইলি প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫



বৃটেনে সফররত ইসরাইলি প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

ইসরাইলের প্রেসিডেন্ট ইসাক হারজগের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছে বৃটেনের জনগণ। লন্ডনে তার সফরের নিন্দা জানিয়ে খবর প্রকাশ করেছে স্কটল্যান্ডের একটি জাতীয় দৈনিক। প্রথম পাতায় হেডলাইন করেছে, ‘গণহত্যা বরণে লাল কার্পেট সম্মাননা স্টারমারের।’ এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এতে বলা হয়, এ সপ্তাহের মঙ্গলবার বৃটেনে পা রেখেছেন ইসরাইলের প্রেসিডেন্ট। বুধবার প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। এছাড়া এদিন চ্যাথাম হাউস থিংক ট্যাঙ্কে ভাষণ দেয়ার কথাও রয়েছে তার। তিনদিন সফর শেষে শুক্রবার দেশে ফিরবেন হারজগ। এমন এক সময় তিনি বৃটেন সফর করছেন যখন গাজা, সিরিয়া, লেবানন এবং কাতারে হামলা করেছে ইসরাইল। এরমধ্যে গাজায় তাদের হামলা অব্যাহত রয়েছে। সেখানে গণহত্যা চালাচ্ছে দেশটি। এর পরিপ্রেক্ষিতেই ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বৃটেনের জনগণ।

এদিকে হারজগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ খতিয়ে দেখতে স্কটল্যান্ড ইয়ার্ডকে চিঠি দিয়েছে দ্য ইন্টারন্যাশনাল সেন্টার অব জাস্টিস ফর প্যালেস্টাইন (আইসিজেপি) নামের সংস্থা। হারজগকে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন এবং গণহত্যা গঠনকারী কর্মকাণ্ডের জন্য ফৌজদারি দায়বদ্ধতার অভিযোগে সন্দেহ করা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেছে আইসিজেপি। বৃটেনে তার সফরের বিরুদ্ধে এ সপ্তাহের শুরুতেই বিক্ষোভ শরু হয়। সেখান থেকে তার সফরের নিন্দা জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১:১১:২০   ২১০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ